
পটুয়াখালীতে রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত

২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব সামনে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা সহ গনমাধ্যমকর্মীরা।
বক্তারা মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে সাংবাদিকতার কাজে সহযোগিতার আহবান জানান।
এসএ/দীপ্ত নিউজ








