শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্যস্ততা বেড়েছে গাইবান্ধার লেপ-তোষক কারিগরদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যস্ততা বেড়েছে গাইবান্ধার লেপ-তোষক কারিগরদের

শীতের আগমনীবার্তা আসায় গাইবান্ধায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বেড়েছে। মানুষও ভিড় জমাতে শুরু করেছেন দোকানে। তবে উপকরণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে লেপ-তোষকে।

কিছুদিন ধরে শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা গাইবান্ধায়। তাই শহরের কাচারী বাজারের পুরাতন জজ কোর্ট চত্বরে ধুম পড়েছে লেপ-তোষক তৈরির। দম ফেলার যেন সময় নেই কারিগরদের। তবে, তুলা ও কাপড়ের দাম বাড়ায় লেপ তৈরিতে খরচ বেড়েছে। এজন্য শীত নিবারণে ক্রেতাদেরও গুণতে হচ্ছে বাড়তি টাকা।

লেপ-তোষকের চাহিদা থাকলেও আছে বানানোর স্থান সংকট। কারিগররা জানান, একটি দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০টি লেপ-তোষক তৈরি হচ্ছে। শীত বাড়লে চাপ আরও বাড়বে।