দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি

 

তৃণমূল বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগ দেন। এদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিচারক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারসহ সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

শমসের মুবিন চৌধুরী বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায় তৃণমূল বিএনপি। কারণ জনগণ ক্ষমতার মালিক।

 

এসএ/দীপ্ত নিউজ