দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে মহিলা আ.লীগের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে মহিলা আ.লীগের মানববন্ধন

 

দেশব্যাপী বিএনপি–জামায়াতের অবরোধ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মনাববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা আ.লীগের সভাপতি ইসরাত জাহান সোনালী, মহিলা আওয়ামী লীগ নেত্রী চম্পা গোস্বামী, পিনু আক্তার, খাদিজা রহমান, তাছলিমা বেগম, নাজমা বেগম ও সাহিদা আক্তার।

বক্তার বলেন, বিএনপি ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং প্রধান বিচারপ্রতির বাসভনে হামলা ও ভাঙচুর করেছে। অবরোধের নামে তারা সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং সহিংসতা চালিয়ে যাচ্ছে।

বিএপির এই নৈরাজ ও সহিংসতার বিরুদ্ধে সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যদ্ধ থাকার আহবানও জানান বক্তারা।

 

এসএ/দীপ্ত নিউজ