শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বেনাপোল দিয়ে শুরু হয়েছে ভারতীয় ডিম আমদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেনাপোল দিয়ে শুরু হয়েছে ভারতীয় ডিম আমদানি

 

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি চালান প্রবেশের মধ্যদিয়ে ভারত থেকে ডিম আমদানী শুরু হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ত্রিপুরা থেকে একটি ট্রাকে ২৯৫ প্যাকেজে ৩ হাজার ৫৪০ কেজি ওজনের ৬১ হাজার ৯৫০টি ডিম বেনাপোল বন্দরে পৌঁছায়।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ডিমগুলো ঢাকার বিডিএস কর্পোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করেছে। বন্দর থেকে খালাসের পর ডিমের চালানটি ঢাকায় যাবে। ডিমগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান ত্রিপুরার কানুপ কর্পোরেশন।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ–সহকারি কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, আমদানিকৃত ডিমগুলো প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ভালো পাওয়া গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ জানান, ডিমের চালানটি পরীক্ষা–নিরীক্ষা করে খালাস দেয়া হবে। ডিমের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে দুই হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার।

 

এসএ/দীপ্ত নিউজ