শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খেলা

রদ্রিগোর সাথে চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রদ্রিগোর সাথে চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল

 

ভিনিসিয়াস জুনিয়রের পর এবার আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

২০২৮ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কাসদের হয় মাঠ দাপিয়ে বেড়াবেন তিনি। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

১৮ বছর বয়সে ২০১৯ সালে রিয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।

আনচেলত্তির কোচিংয়ে ২০২১–২২ মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।