দীপ্ত নিউজ
ক্রিকেট

দিল্লি ফিরেছেন লিটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিল্লি ফিরেছেন লিটন

পাকিস্তান ম্যাচের পর ঢাকা ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।

শুক্রবার (০৩ নভেম্বর) ফের দিল্লি ফিরেছেন লিটন কুমার দাস।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল।

পারিবারিক কারণ হওয়ায় বোর্ড তাকে দু’দিনের ছুটি দিয়েছিল। কথা ছিল, সব ঠিকঠাক থাকলে শুক্রবার দলে যোগ দিয়ে অনুশীলন করবেন তিনি। কথা মতো, লিটন দিল্লি ফিরেছেন।

তবে এদিন দলের অনুশীলন বাতিল হয়েছে বলে জানা গেছে। লিটনকে তাই ভ্রমণক্লান্তি নিয়ে অনুশীলন করার দরকার পড়ছে না।

শনি ও রবিবার দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হবেন সাকিব আল হাসানরা। সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় লঙ্কানদের বিপক্ষে লড়াই বাংলাদেশের। 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ