শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

অষ্টম ব্যালন ডি’ অর মালিক হলেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অষ্টম ব্যালন ডি’ অর মালিক হলেন মেসি

 

স্বপ্নের মতো এক সময় কাটাচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে তার হাত ধরে। তারই ফলে এবার রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর মালিক হলেন এলএমটেন।

অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটি এলো প্যারিস থেকে। ব্যালন ডি‘অরের রেসে মেসি পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স আর আর্জেন্টিনাকে তিন যুগ পর সোনালী ট্রফির মুখ দেখিয়ে দেয়ার স্বীকৃতি পেলেন মেসি। ডেভিড বেকহ্যামের হাত থেকে গ্রহণ করেন শ্রেষ্ঠত্বের মুকুট।

ব্যালন ডি‘অর রেসে মেসির মূল প্রতিদ্বন্দ্বী হলেও শেষ পর্যন্ত সেরা স্ট্রাইকারের খেতাব পেয়ে খুশি থাকতে হয় আর্লিং হলান্ডকে।

নারী ফুটবলে প্রথম বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি।

সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন পুরস্কার পেয়েছেন মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। বাবার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

দাতব্য কাজে সম্পৃক্ততার স্বীকৃতি স্বরুপ সক্রেটিস আওয়ার্ড জিতেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা ‍জুড বেলিংহাম।

 

এসএ/দীপ্ত নিউজ