শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল রশিদ-মুজিবরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল রশিদ-মুজিবরা

 

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রশিদ–মুজিবরা।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে লঙ্কা বাহিনীকে ব্যাট করার আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী।

জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।