শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে ‘সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে ‘সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩’
সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩

বাংলাদেশ ক্রমাগত এক উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। জনসাধারণের অফুরন্ত উদ্দীপনা যা দেশকে করছে সমৃদ্ধ, সামনের দিনগুলোকে করে তুলছে সুন্দর। আমাদের দেশের এই গতিময় উন্নয়নের ধারাকে আরো শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে সকল শ্রেণির মানুষ। তাদের অক্লান্ত শ্রম আমাদের সুস্থ সুন্দর আগামীর দিকে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।

বাংলাদেশের ছোটো-বড়ো সব সাফল্য ও এর পেছনে খেটে যাওয়া ওপার জনতার পরিশ্রমকে পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানাতে, তাদের উদ্যমকে আরো অণুপ্রেরণা যোগাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে GoZayaan নিবেদিত ‘সমর্থন বাংলাদেশ কনসার্ট ২০২৩’। 

পুরো অনুষ্ঠানটি আয়োজন করেছে লার্কসাম কর্পোরেশন, মিউজিক ও ইভেন্ট পার্টনার হিসেবে আছে স্টুডিও মায়েস্ট্রোস, ডিজিটাল পার্টনার হিসেবে আছে ওয়ান্ডার ওয়ার্ল্ড ডিজিটাল, টেক পার্টনার হিসেবে আছে ইওলো স্টুডিও, মিডিয়া পার্টনার হিসেবে আছে আরটিভি, রেডিও পার্টনার হিসেবে আছে ঢাকা এফএম 90.4, নিউজ পার্টনার হিসেবে আছে প্রেস এক্সপ্রেস।

কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, ব্ল্যাক, সোনার বাংলা সার্কাস, বে অব বেঙ্গল, মিলন মাহমুদ, আধখানা চাঁদ, স্টুডিও মায়েস্ট্রোস এবং ফিচারিং আর্টিস্টরা। দেশসেরা সব বিখ্যাত সব আর্টিস্টদের সাথে গলা মিলিয়ে বাংলাদেশের জয়গান গাইতে চলে আসুন ২৭শে অক্টোবর, শুক্রবার, দুপুর ৩:০০ টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার-এ।  

টিকিটের জন্য ভিজিট করুন এই লিঙ্কে: www.larksome.com