শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন গান দুনিয়া সুন্দর নিয়ে এলো বাউল এক্সপ্রেস ব্যান্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন গান দুনিয়া সুন্দর নিয়ে এলো বাউল এক্সপ্রেস ব্যান্ড
বাউল এক্সপ্রেস ব্যান্ড

‘দুনিয়া সুন্দর’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছে ব্যান্ডদল ‘বাউল এক্সপ্রেস’। সুন্দর দুনিয়ায় সবাই মিলে আনন্দে থাকার গল্প নিয়ে করা গানটির কথা ও সুর করেছেন বাপ্পী।

সম্প্রতি ‘বাউল এক্সপ্রেসের’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

গানটিতে অতিথি শিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন আনুশেহ আনাদিল। ড্রামস বাজিয়েছেন কমল,গীটারে ছিলেন পরশ, খমক বাজিয়েছেন লাবিক কামাল গৌরব এবং পারকাশন করেন ফিলিপ দত্ত আর কোরাসের ব্যাক ভোকালে ছিলেন ফারাবী এবং রিমঝিম।

তৈসিফুর রহমান ইমের সঙ্গীতায়োজনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির।

গানটির সৃষ্টি ও অনুভূতি নিয়ে ব্যান্ডটির ভোকাল বাপ্পী বলেন,‘ ২০২২ সালের জুলাইয়ে চন্দনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে এই গানের কথাগুলো মাথায় আসে। পাহাড়, সাগর ঘুরেফিরে হঠাৎ মাথায় ঝেঁকে বসলো দুনিয়া নাকি সুন্দর! সেই সুন্দর দুনিয়াকে নিয়ে নিজের মনে কথাগুলো লিখে ফেললাম। কথাগুলোর সাথে সুরও বেঁধে ফেললাম পাহাড়ে থেকেই’।

গানটি নিয়ে সঙ্গীত পরিচালক তৈসিফর রহমান ইম বলেন, ‘এই গানটি তৈরি করার সময় বার বার অসম্পূর্ণ মনে হচ্ছিল। লাবিক ভাইয়ের কাছে যাওয়ার পর গানটি সম্পূর্ণ রুপ পায়। তখন মনে হয়েছিল জীবনে আসলে একা কোনো কিছু করা সম্ভব না। এই গানটি আমি যখনই শুনি তখনই একটা আনন্দের আবহ তৈরি হয়’।

বাউল এক্সপ্রেসের ইউটিউব, স্পটিফাই, আইটিউন, অ্যামাজন, স্বাধীন মিউজিকে এখন শোনা যাচ্ছে দুনিয়া সুন্দর গান।