শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
জাতীয়

ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোক ঘোষণা

 

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া শুক্রবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, হাসপাতালে হামলা করে ইসরায়েল সবচেয়ে বড় অপরাধ করেছে। সবারই এর প্রতিবাদ করা উচিত, তারা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের আজকের যে শিশু ও নারী আহত রয়েছে, তাদের জন্য ইতোমধ্যে আমি আমার স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিয়েছি ওষুধের ব্যবস্থা করতে। আমাদের অফিস থেকে যোগাযোগ করে তাদের জন্য শুকনো খাদ্য বা শিশুদের জন্য প্রয়োজনীয় পণ্য আমরা পাঠাবো। সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমাদের যতটুকু সামর্থ্য থাকুক আমরা দুর্গত মানুষের পাশে আছি।

বিএনপিকে খোঁচা দিয়ে সরকার প্রধান বলেন, অনেকেই আবার এসব শুনলে নাখোশ হন। কারণ, তারা তো হত্যাকারীর দল। মানুষ মারাই তাদের কাজ। ফলে এমন হত্যাকাণ্ড তাদের বিচলিত করে না। তারাই আবার আমার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।