শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আমেরিকা কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নি : হুইপ ইকবালুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমেরিকা কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নি : হুইপ ইকবালুর

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফখরুল সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার দাবী করছেন উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলি কোনদিন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নি।

মঙ্গলবার (১৭অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচী চেক বিতরন এবং শারদীয় দুর্গাপুজা ২০২৩ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দুর্গা মন্ডপ সমুহে জিআর খাদ্যশস্য (চাল) বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক জিয়ার কথা উল্লেখ করে ইকবাল বলেন, মা খালেদা জিয়া চরম অসুস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। কিন্তু মাকে একাবারও দেখতে আসেন না। যিনি মাকে দেখতে আসেন না তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষদের কিভাবে দেখবেন।

তিনি আরও বলেন, হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পারে নি। সেই খোয়াব এখনো তারা দেখছে। এ খোয়াব কোনদিন পূরণ হবে না।

হিন্দু–মুসলিমদের মিলন মেলার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ মুসলিমদের মসজিদ মাদ্রাসার উন্নয়নে এবং হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপুজা উপলক্ষে চেক বিতরন করা হচ্ছে। এটাই হলো বাংলাদেশ। যে দেশে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সকলেই সমান। এখানে কোন ভেদাভেদ নেই।

অনুষ্ঠানে ১৬৩টি প্রতিষ্ঠানে (টিআর) কর্মসূচীর চেক বিতরন ও ১৬৩টি দুর্গা মন্ডপে জিআর খাদ্য শস্য (চাল) বিতরন করা হয়। মোট ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা বিতরন করা হয়।

করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তীসহ প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ