
ইউরোর মূল পর্ব নিশ্চিত করল স্পেন ও স্কটল্যান্ড

ইউরোর মূল পর্ব নিশ্চিত করলো স্পেন ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের বাছাইপর্বের এ‘ গ্রুপের ম্যাচে, নরওয়েকে ১–০ গোল ব্যবধানে হারিয়েছে লা–রোজারা।
রবিবার (১৫ অক্টোবর) নরওয়ের রাজধানী ওসলোতে বাঁচা–মরার ম্যাচে মাঠে নামে স্বাগতিকরা। ৪৯ মিনিটে বার্সেলোনার ফুটবলার জাভি‘র গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয় স্পেন। তাতে শুধু স্পেনই নয়, ইউরোর মূল পর্বে খেলার সুযোগ পেলো স্কটল্যান্ডও।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এ‘ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। আর সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে নরওয়ে। এদিকে, ডি‘ গ্রুপের ম্যাচে লাটভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে আসরের মূল পর্ব নিশ্চিত করেছে তুরস্ক। বাকি দুই দল ওয়েলস এবং ক্রোয়েশিয়া।
আল / দীপ্ত সংবাদ








