শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

১২টাকায় ডিম বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১২টাকায় ডিম বিক্রি শুরু

সরকারের বেঁধে দেওয়া প্রতি ডিম ১২টাকায় বিক্রির ট্রাকসেল (খোলা বাজারে) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্ত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

রাজধানীর ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারছেন।

মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডিমের বাজার ঠিক রাখতে প্রতিটা গ্রুপের সঙ্গে আমরা মিটিং করেছি। প্রান্তিক খামারিরা এখনো ৮০ শতাংশ ডিম উৎপাদন করেন। কিন্তু করপোরেট গ্রুপ সারা দেশের ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করছিল। গত বছর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে।

এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ