শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ছিনতাই করার সময় স্থানীয়দের হাতে রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছিনতাই করার সময় স্থানীয়দের হাতে রোহিঙ্গা যুবক আটক

ফেনীর ফুলগাজীতে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন আবদুল আমিন (২৮) ও মনির উল্লাহ (২৮) নামে দুই রোহিঙ্গা যুবক।

রবিবার (১৫ অক্টোবর) বিকালে আমজাদ হাট ইউনিয়নের আমজাদ বাজার থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর আমিন ও মনিরকে বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। কথাবার্তা শুনে সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রাখেন। একপর্যায়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে দুইজনকেই আটক করে স্থানীয়রা।

আমিন উখিয়া কুতুপালং ফোর স্টেশনের এফ ব্লকের ২৩৮ নং বাসার করিম উল্ল্যার ছেলে ও মনির টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, আটককৃত দুই যুবক সপ্তাহখানেক আগে কাজের সন্ধানে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফুলগাজী এলাকায় এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।

এসএ/দীপ্ত নিউজ