শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

জয়ের ধারা অব্যাহত ‘দীপ্ত টিভি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জয়ের ধারা অব্যাহত ‘দীপ্ত টিভি’র

ডিআরইউ–ওয়ালটন মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ‘দীপ্ত টিভি’।

রবিবার (১৫ অক্টোবর) জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জাগো নিউজকে টাইবেকারে ২–১ গোলের ব্যাবধানে পরাজিত করে দীপ্ত টিভি।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে দুই দল গোল শূন্য থাকে। তবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় মাহমুদ শাওনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেয় দীপ্ত টিভির মাহমুদুল। খেলার শেষ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন জাগো নিউজের অধিনায়ক উজ্জ্বল। খেলার নির্ধারিত সময় ১–১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইবেকারে।

পরে টাইবেকারে ২–১ গোলের ব্যাবধানে জয় পায় দীপ্ত টিভি। জাগো নিউজের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক উজ্বল। আর দীপ্ত টিভির পক্ষে গোল করেন রুবায়েত হোসেন ও আনোয়ার হোসেন। এতেই নিজেদের টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়েন দীপ্ত টিভি।

এ জয়ের মাধ্যদিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো দীপ্ত টিভি। সোমবার সকালে দীপ্ত টিভি ও এটিএন বাংলা লড়বে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।