দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময়

শেরপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর আয়োজনে সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে পুরো জেলায় লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার নিউমার্কেটস্থ তার নিজস্ব অফিসে এ মত বিনিময় করেন।

মত বিনিময়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু জানায়, তারা জেলার সকল উপজেলা এবং বিভিন্ন গ্রামীণ হাট–বাজারে প্রায় আড়াই লাখ লিফলেট বিতরণ করবেন।

এ সময় জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় শেষ শহরের প্রধান প্রধান সড়কের সাধারণ মানুষের মাঝে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরকারের উন্নয়ন চিত্রের ওই লিফলেট বিতরণ করা হয়।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ