শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির অনশন
বিএনপির অনশন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনশন করছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে শহরের সোনালী ব্যাংক সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনশন করছে বিএনপি ।

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে এ অনশন চলছে । অনশন চলবে দুপুর ১টা পর্যন্ত । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু, আহবায়ক আলমগীর হোসেন ।

এ সময় বক্তরা বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা। সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করে বিএনপিকে দুর্বল করার অপচেস্টা চালিয়ে আসছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ