শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাণিজ্য

বাড়তি দামের আটা-ময়দা বাজারে আসতে শুরু করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়তি দামের আটা-ময়দা বাজারে আসতে শুরু করেছে

আগেও বাজারে প্যাকেটজাত দুই কেজি আটার সর্বোচ্চ দাম ছিল ১২৬ টাকা। গত বুধবার থেকে কোম্পানিগুলো বাজারে নতুন যে প্যাকেটজাত
আটা বাজারে ছেড়ে সেগুলোর গায়ের দাম বাড়িয়ে করা হয়েছে ১৩২ টাকা।

চিনির বাজারের সংকট এখনো কাটেনি। এর মধ্যে আটা-ময়দার বাজারও অস্থিতিশীল হয়ে উঠছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে এখন আটার সরবরাহেও টান লেগেছে। এতে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটার দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। এতে সাধারণ মানুষের সংসার খরচে আরেক দফা চাপ বাড়বে। প্রভাব পড়বে রেস্তোরাঁ ও বেকারির ব্যবসায়।

এদিকে রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন, আটা-ময়দার দাম বাড়তে শুরু করায় মানুষ এখন কিনছেও কম। তা সত্ত্বেও পাইকারি বাজারে পর্যাপ্ত আটা ময়দা মিলছে না। গত কয়েক সপ্তাহে চিনির বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এখনো চলমান। প্রতি কেজি চিনি বর্তমানে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তা–ও চাহিদামতো চিনি পাচ্ছে না ক্রেতারা।