দীপ্ত নিউজ
রাজনীতি

আ.লীগ কার্যালয়ে যাবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগ কার্যালয়ে যাবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

যুক্তরাষ্ট্রের প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে যাবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে পর্যবেক্ষক দলটি পরিদর্শনে যাবে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাড. সায়েম খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ