শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

পিরোজপুর সদর উপজেলায় ফেরদৌস শেখ অনিক নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকার একটি ডোবা থেকে অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিক্সা চালক ফেরদৌস শেখ অনিক (১৫) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের পুত্র।

নিহতের মামা মামুন শেখ জানান, অনেক তার মামার বাড়ী পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিক্সা চালাতো। সোমবার সকালে ভাড়ায় চালিত একটি অটোরিক্সা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে যায়নি। এরপর আত্মীয়–স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও তারা অনিকের কোন সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকে। পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ সনাক্ত করে। তারা ধারণা করছে অটোরিক্সাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করে রাস্তারপাশে ডোবায় ফেলে রেখে হত্যাকারীরা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

কবির হোসাইন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ