শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত এক হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত এক হাজার

আফগানিস্তানে উত্তর–পশ্চিমাঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার দাঁড়িয়েছে। এছাড়া আরো আহত হয়েছেন শত শত মানুষ।

রবিবার (৮ অক্টোবর) দেশটির সরকারের মুখপাত্র বিলাল কারিমি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিলাল কারিমি বলেছেন, ‘দূর্ভাগ্যবশত ভূমিকম্পে নিহতের সংখ্যা অনেক বেশি। নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সারারাত ধরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নীচে চাপাপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করেছে। তাদের অনুসন্ধান এখনো অব্যাহত আছে। এ দিকে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার ( ৭ অক্টোবর) সকালে প্রথমে ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।

ইউএসজিএসের তথ্যানুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমাঞ্চলে।

এই ভূমিকম্পের পর দেশটিতে পাচঁ দশমিক পাচঁ, চার দশমিক সাত, ছয় দশমিক তিন ও পাচঁ দশমিক নয় মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।