শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকালে নোয়াখালী জেলা শিল্পকলার অডিটোরিয়ামে অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।

সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীর ১৮৪ টি পূজা উদযাপন পরিষদের বিভিন্ন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।

জেলা পুলিশ সুপার বলেন, ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে মন্দিরে নৃশংস হামলার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। একইসাথে সকল ধরনের অপচেষ্টা প্রতিরোধ করে একটি সুন্দর সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিট পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ আপনাদের মাধ্যমে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, দূর্গাপূজা উপলক্ষে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ছড়াতে না পারে এইজন্য আমাদের সাইবার ইউনিট ইতিমধ্যে কাজ শুরু করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখলী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কিশোর চন্দ্র শীল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিনয় কিশোর, বিট পুলিশ ফোরামের সভাপতি প্রফেসর মোহাম্মদ কাজী রফিক, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ প্রমুখ।

এসএ/দীপ্ত নিউজ