শিরোনাম
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (২ নভেম্বর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কখন কোথায় আঘাত হানবে অ্যাসিস্টের পর মেসির গোল, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ নামাজ পড়ার সময়সূচি, ২ নভেম্বর ২০২৬ টিভিতে আজকের খেলা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে বড় ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে বড় ভাই
আটককৃত উসমান গণি

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম, ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহতের আপন ভাই ও একই এলাকার বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এর মধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোন সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিতে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

হালিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ