শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর ধর্ষকের শাস্তির দাবিতে মানবন্ধন
শাস্তির দাবিতে মানবন্ধন

রাঙামাটির জুড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক সুনীল কুমার চাকমা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব, রাঙামাটি জেলা কমিটির সহ–সভাপতি কাজী জালোয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পাহাড়ে কোন নারী নির্যাতনের শিকার হউক এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখতে পাই পাহাড়ে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় বিভিন্ন নারীবাদী সংগঠনকে মাঠে দেখা গেলেও এই ঘটনায় তাদের কোন কর্মসূচী দেখা যায়নি। সংগঠনগুলোর জাতিগত পরিচয়ের মাধ্যমে কর্মসূচী আসলেই নিন্দনীয়। ধর্ষক বা অপরাধীর কোন জাতিগত পরিচয় থাকতে পারে না।

আটককৃত সুনীল কুমার চাকমা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মিশু দে/পূর্ণিমা/দীপ্ত নিউজ