শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে দূর্গাপূজায় আঘাত এলে প্রতিহতের ঘোষণা হিন্দু নেতাদের

আদীব জামাল
আদীব জামাল
ফেনীতে দূর্গাপূজায় আঘাত এলে প্রতিহতের ঘোষণা হিন্দু নেতাদের

আসন্ন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে কঠিন ও কঠোর নিরাপত্তার দাবী করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আঘাত এলে প্রতিহতের ঘোষণাও দেন নেতারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শহরের জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা এসব দাবী ও সংশয় প্রকাশ করেন।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল শীল, রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সমীর কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন কর প্রমূখ।

সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পূজা মন্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়। অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মন্ডপ নিজেরাই রক্ষা করতে হবে।

এসময় তিনি আরো বলেন, ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামন্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।

বিশেষ অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অপশক্তির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি, থাকতে হবে। প্রতিমা পাহারা দেবেন। তিনি বলেন, এখন রাজনীতির টার্নিং সময়। পূজামন্ডপে নিরবিচ্ছিন্ন পাহারা দিতে হবে। কঠিন ও কঠোর নিরাপত্তা দিতে হবে। আমরা নিরাপত্তার গ্যারান্টি চাই। আমাদের নিরাপত্তার জন্যই নিজাম হাজারীকে টিকিয়ে রাখতে হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ