শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

১২ বছরের কারাদণ্ড হতে পারে সন্দ্বীপ লামিচানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১২ বছরের কারাদণ্ড হতে পারে সন্দ্বীপ লামিচানের

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। এই মামলার রায় না হওয়া পর্যন্ত তাকে কেন্দ্রীয় কারাগারে থাকতে হবে।

টানা চার দিনের শুনানি শেষে শুক্রবার বিচারক মাধব প্রসাদ ঘিমিরের বেঞ্চ লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৬ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে পুলিশ হেফাজতেই ছিলেন নেপালের সাবেক অধিনায়ক লামিচানে।

আদালতের তথ্য কর্মকর্তা দীপক দাহাল বলেন, রায় না হওয়া পর্যন্ত কারাগারে থেকেই মামলা লড়তে হবে লামিচানকে। অবশ্য আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় গত সোমবার লামিচানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত মঙ্গলবার থেকে বাদী ও বিবাদীপক্ষের জবানবন্দি নেওয়া শুরু করে আদালত।

আদালতে শুনানিতে লামিচানের পক্ষে ছিলেন ৪ জ্যেষ্ঠ আইনজীবীসহ মোট ১০ জন। আর বাদীর পক্ষে ছিলেন ৪ আইনজীবী। তদন্তের পর গত সপ্তাহে নেপাল পুলিশ বলেছিল, কিশোরীকে লামিচানের ধর্ষণের প্রমাণ তারা পেয়েছেন। যদিও এই ক্রিকেটার ও তার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপত্র দায়েরের পরপরই লামিচানের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে নেপালের প্রচলিত আইন অনুযায়ী ১০ থেকে ১২ বছরের কারাদণ্ড হবে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের।