শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

আবিষ্কৃত ডেঙ্গু টিকা বাজারে আসতে প্রয়োজন আরও ২-৩ বছর

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আবিষ্কৃত ডেঙ্গু টিকা বাজারে আসতে প্রয়োজন আরও ২-৩ বছর

 

নতুন আবিষ্কৃত ডেঙ্গুর টিকা বাজারে আসতে আরও অন্তত দুই থেকে তিন বছর সময় প্রয়োজন। এর আগে রয়েছে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা। এটি সফলভাবে শেষ হলে উৎপাদনের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।

তবে টিকাটি যেহেতু ডেঙ্গুর সব ধরণের ওপর কার্যকর বলে ধারণা করা হচ্ছে, তাই এটি বড় সাফল্য বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

২২ থেকে ২৮ সেপ্টেম্বর এই সাতদিনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে, দেশে ১৯ হাজার ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। একই সময়ের মারা যান ৯২ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারান, সাড়ে নয়শ‘র বেশি মানুষ। আক্রান্ত প্রায় দুই লাখ। এই অবস্থায় বাংলাদেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র–আইসিডিডিআরবি। এতে এডিস মশাবাহিত এ রোগ প্রতিরোধে নতুন আশা দেখছেন চিকিৎসকরা।

গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি টিভি–০০৫ টিকাটির দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে। সামনে রয়েছে, ফেইজ থ্রি বা তৃতীয় ধাপের ট্রায়াল। ২০০৯ সাল থেকে এই ডেঙ্গু টিকার পরীক্ষা শুরু হয়। তৃতীয় ধাপের পরীক্ষা হবে ভারতে।

 

এসএ/দীপ্ত নিউজ