শিরোনাম
দীপ্ত নিউজ
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে হারের দায় তামিমের ওপর চাপালেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফগানিস্তানের বিপক্ষে হারের দায় তামিমের ওপর চাপালেন সাকিব

ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এই ওপেনারের এমন সিদ্ধান্ত নিয়ে রীতিমত সমালোচনায় মেতেছেন টাইগারদের বর্তমান ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রচারিত “টি স্পোর্টস”এর সাক্ষাৎকারে সাকিব বলেন,“ওয়ার্ল্ডের কোথাও দেখি নাই কোনো ক্যাপ্টেন এসে সিরিজের এক ম্যাচ খেলে বলে আর খেলবো না।”

চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ দল। যে সিরিজে চট্টগ্রামে ঘরের মাঠে টাইগাররা ২–১ ব্যবধানে পরাজিত হয়েছিল। আর এই সিরিজে পরাজয়ের পেছনে বড় কারণ অধিনায়ক তামিম ইকবাল! এমনটাই মনে করেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

তামিমকে উদ্দেশ্য করে সাকিব বলেন,‘বাচ্চাদের মতো কাজ করেছে সে (তামিম)। আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনকে দায় দেব একজনকে সে হচ্ছে অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারো দায় নয়, পুরো সিরিজটায় দায় একজনের ওপর। বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এরকম অধিনায়ক এসে ইমোশনালি বলে ফেলেন যে আমি ভাই খেলব না আর ক্রিকেট।’

তখন আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তামিম। একদিন পরে অবশ্য অবসর ভাঙলেও সেই সিরিজ আর খেলেননি তিনি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।