শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্স এর পুরষ্কার পেলো ইউএস-বাংলা

dadmin
dadmin
মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইন্স এর পুরষ্কার পেলো ইউএস-বাংলা

মালদ্বীপের রাজধানী মালেতে ৩ নভেম্বর ২০২২ ভয়েজ এশিয়ান ডট নিউজ রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলা্ইন্সকে অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি জনাব সোহেল রানা। বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলাকে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন করার জন্য, অন-টাইম ডিপারচার সহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় “ সেরা এয়ারলাইন্স” এরপুরষ্কার প্রদান করেছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েজ এশিয়ান ডট নিউজ।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম “সেরা এয়ারলাইন্স” এর ক্রেস্ট অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। ৩ নভেম্বর ২০২২ তারিখে মালদ্বীপের রাজধানী মালেতে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইট এর এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সেবায় আরো বেশী প্রতিজ্ঞাবদ্ধ হবে।

 

 

এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেস্ট ডমেস্টিক এয়ারলাইন, এছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিলো।