শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে চাষ হচ্ছে সৌদি আরবের খেজুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে চাষ হচ্ছে সৌদি আরবের খেজুর

 

দিনাজপুরে চাষ হচ্ছে সৌদি আরবের মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজন ও আম্বার জাতের খেজুর। উদ্যোক্তা খেজুরের পাশাপাশি বাণিজ্যিকভাবে চারাও বিক্রি করছেন।

সারি সারি খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। প্রতিটি গাছের খেজুরের রং ও আকৃতি আলাদা। এ দৃশ্য দিনাজপুরের ফুলবাড়ি পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের।

চার বছর আগে কুয়েত থেকে দেশে ফিরে ২০ শতাংশ জমিতে খেজুর চারা রোপন করেন জাকির হোসেন। এ বছর ৯টি গাছের একটিতে প্রায় একশো কেজি খেজুর পেয়েছেন তিনি। বর্তমানে বাণিজ্যিকভাবে খেজুরের চারা বিক্রি করছেন এই উদ্যোক্তা।

জাকির হোসেনের সাফল্য দেখে খেজুর চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা।

কৃষি কর্মকর্তারা বলছেন, বেলে দোআঁশ মাটিতে জৈব সার প্রয়োগ করলে খেজুর চাষের উপযোগী হয়। আগ্রহীদের খেজুর চাষে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

জাকির হোসেন কুয়েত থেকে ১২ কেজি খেজুরের বীজ এনেছিলেন। এরইমধ্যে এক হাজার চারা তৈরি করেছেন তিনি।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।