শিরোনাম
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
দীপ্ত নিউজ
জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানী হোটেল সোনারগাঁও শুরু হয় এ বৈঠক।

বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হবার কথা রয়েছে।

বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকা আসেন ইসহাক দার। বেলা ২টায় পাকিস্তান বিমানবাহিনী একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।