শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা মঙ্গলবার
বাংলাদেশ দল

আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কাল খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ এই ম্যাচটিই।

মোটামুটি দল সম্পর্কে ধারণা পাওয়া গেছে গণমাধ্যমে। বিশ্বকাপের দল ঘোষণার আগে এশিয়া কাপে বেশ পরীক্ষানিরীক্ষা চালিয়েছে বিসিবি। এশিয়া কাপের পর চলমান নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত মুখদের বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে অনিয়মিত হয়ে পড়া মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকারদের। ইনজুরি থেকে দলে ফিরে তামিম ইকবাল, কিউইদের বিপক্ষে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

তাই ওপেনিং স্লট নিয়ে দুশ্চিন্তা কমেছে টাইগারদের। তবে ব্যাকআপ ওপেনার কে হচ্ছেন এটা দেখার বিষয়। মাহমুদউল্লাহ রিয়াদ ও সাত নম্বর পজিশন নিয়ে ইস্যু ভাবছে ক্রিকেট বোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। আইসিসির নীতিমালা অনুযায়ী এটিই চূড়ান্ত দল দেওয়ার শেষ সময়সীমা। এরপর অনুমতি ছাড়া আর কোনো পরিবর্তনও করা যাবে না দলে।

পূর্ণিমা/দীপ্ত নিউজ