শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

শীর্ষস্থান ফিরে পেলো বার্সেলোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীর্ষস্থান ফিরে পেলো বার্সেলোনা

 

রবার্ট লেভান্ডোস্কির জোড়া গোলে সেল্টা ভিগোকে ৩–২ ব্যবধানে হারিয়ে, স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান ফিরে পেলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ঘরের মাঠে, সেল্টার বিপক্ষে বল দখলে দাপট ধরে রাখলেও তাদের রক্ষণ টপকে খুব বেশি আক্রমণ করতে পারেনি বার্সা।

বরং ১৯ মিনিটেই লার্সেন এগিয়ে দেন সেল্টাকে। ৭৬ মিনিটে ডুভিকাস ব্যবধান দ্বিগুণ করার পর নিশ্চিত হারের শঙ্কায় পড়ে কাতালানরা। তবে লেভান্ডোস্কি ৮১ আর ৮৫ মিনিটে পরপর দুই গোল করে সে শঙ্কা কাটান।

ম্যাচের শেষ সময়ে হুয়াও ক্যানসেলো গোল করে উল্টো জয় এনে দেন বার্সাকে। তাতে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে আবারো লিগ টেবিলের শীর্ষে উঠলো তারা।

 

এসএ/দীপ্ত নিউজ