শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিমের মতো আলুও আমদানি করার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিমের মতো আলুও আমদানি করার সুপারিশ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এজেন্ট, ব্যাপারী, হিমাগার মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলছে। কয়েকদিনের মধ্যে দাম না কমলে ডিমের মতো আলুও আমদানি করার সুপারিশ করা হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ হতে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে  সাতটার দিকে আলুর দাম নিয়ন্ত্রণে নীলফামারীর অঙ্কুর হিমাগারে অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলেন।

এরপর সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, হিমাগার মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, হিমাগার মালিক ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

ইয়াছিন মোহাম্মদ সিথুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ