শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্রেপ্তার
ফেনী মডেল থানা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ১৮। তারা দুটি সিএনজি অটোরিক্সা নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেয় বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মাইজবাড়িয়া এলাকার ফারুক ব্রিক ফিল্ড সংলগ্ন তিন রাস্তার মোড়ে একদল দূর্বৃত্ত দুটি সিএনজি অটোরিক্সা নিয়ে ছিনতাই করতে জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে উপস্থিতি পেয়ে সিএনজি গাড়ীসহ কয়েকজন পালিয়ে যায়। ধাওয়া করে উত্তর লক্ষীপুর এলাকার রতন হোসেন সাগরের ছেলে সিএনজি চালক সাব্বির হোসেন হৃদয় (১৯), ভালুকিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে আবদুল কাইয়ুম (১৮) ও একই এলাকার মো: সেলিমের ছেলে রাহাতুল ইসলাম জনি (১৭) কে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে লোহার ছুরি, লোহার রড়, একটি রাম দা উদ্ধার ও সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। এ ঘটনায় ভূঁইয়ারহাট পুলিশ ক্যাম্পের এসআই মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ছিনতাই প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন শিশু–কিশোরকে গ্রেপ্তাররের সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ