শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার

 

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার।

সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার আয়োজন হতে যাচ্ছে। আয়োজকরা জানান, আমেরিকায় পণ্য রফতানির দ্বার উন্মোচিত হবে এর মাধ্যমে।

ইউএসএ–বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ও এফবিসিসিআই‘সহ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে হতে যাচ্ছে এই ফেয়ার।

মেলায় যুক্তরাষ্ট্রের মূল ধারার ব্যবসায়ীরা অংশীজন হিসেবে থাকবেন। আয়োজকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক গড়ার মাধ্যম হতে পারে এই আয়োজন।

ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, এগ্রো এ্যান্ড এগ্রো প্রসেসড প্রোডাক্টস, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিসেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের উদ্যোগতারা এই ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে।

এছাড়াও, দেশটিতে রফতানি বাড়াতে মেলায় অংশ নেবে দেশের রফতানী উন্নয়ন ব্যুরো।

 

এসএ/দীপ্ত নিউজ