শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জুলুম করতে আদালত ও প্রশাসনকে ব্যবহার করছে সরকার: রিজভী

আদীব জামাল
আদীব জামাল
জুলুম করতে আদালত ও প্রশাসনকে ব্যবহার করছে সরকার: রিজভী

আজকে আদালত, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছুই শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। বিরোধী দল এবং মত প্রকাশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে তাদের জুলুম করার জন্য আজকে একদিকে আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে আদালতকে ব্যবহার করছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্প্রতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী জেলা ও মহানগর আয়োজনে লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শালসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ