শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দিনে-দুপুরে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনে-দুপুরে এনজিও কর্মীর ব্যাগ ছিনতাই
এনজিও কর্মী স্বপ্না খাতুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকা থেকে স্বপ্না খাতুন নামে এক এনজিও কর্মীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মিজানুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই এনজিও কর্মী রাস্তার উপর পড়ে আহত হন।

এনজিও কর্মী স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।

তিনি জানান, সকালে অফিস থেকে ভ্যানে করে পাইকপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকপাড়া এলাকার মিজানুর রহমানের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যাগ ধরে টান দেয়। এ সময় রাস্তার উপর পড়ে যান তিনি। পরে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাগের মধ্যে ১৪ হাজার টাকা ছিল।

কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্তের চেষ্টা চলছে।

 

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ