শিরোনাম
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

আদীব জামাল
আদীব জামাল
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

নরসিংদীর কাউরিয়া পাড়ায় মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাউরিয়াপাড়া নামক স্থানের বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পাড়ে স্পিডবোর্ড ঘাট দখল নিয়ে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪জন। আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয়া মানুষ জানান, দুপুর ১২ দিকে কাউরিয়া পাড়ার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে লঞ্চঘাটে স্পিডবোর্ড ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায় মতিন গ্রুপে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে সাদিজ নামে এক কিশোর মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গিয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ