দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কলেজ পুকুর থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলেজ পুকুর থেকে মরদেহ উদ্ধার

 

নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে ফাইজুল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

নিহত ফাইজুল শিবপুরের হোসেন মোল্লার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো।

কলেজ কতৃপক্ষ এবং শিক্ষার্থীরা জানায়, সকালে কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ের পূর্ব পাশে একজনের মরদেহ ভাসতে দেখে শিক্ষার্থীরা। পরে কলেজ কতৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কতৃপক্ষ।

পুলিশ জানায়, নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে তদন্ত চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।