দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

 

কুমিল্লা বরুড়ার জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং আরও তিনজন হাসপাতালে আছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে ঝালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

দুপুরে গুরুত্বর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান।

তিনি আরও জানান, আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দিতে যায়। এ সময় সাত্তার সঙ্গে থাকা ছুরি দিয়ে চারজনকে এলোপাতারি আঘাত করে এতে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোরশেদ। এই ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে ঘটনা ঘটেছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতনদের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ