শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

কক্সবাজারে একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৬ নম্বর ঘাটে নোঙর করা একটি ফিশিং ট্রলারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালের খাবার রান্নার জন্য ট্রলারে থাকা গ্যাসের চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন ১২ জেলে। এদের মধ্যে ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থা ১০ জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ।

আহত সবাই এফবি লাকি ফিশিং ট্রলারের জেলে বলে জানা গেছে। লিকেজ থেকেই এই দুর্ঘটনা হবে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More