শিরোনাম
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
পরিবেশ

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল আর টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হাট–বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ।

অন্যদিকে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ জেলার সকল শাখা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। একইসাথে বেড়েছে নদীভাঙন।

 

সিরাজুল ইসলাম/শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।