দীপ্ত নিউজ
ক্রিকেট

লন্ডন গেছেন এবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লন্ডন গেছেন এবাদত

হাঁটুর চোটের চিকিৎসার জন্য লন্ডন গেছেন পেসার এবাদত হোসেন। তার সঙ্গে বিসিবির একজন চিকিৎসকও গেছেন।

সোমবার(২৮ আগস্ট) ভোরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই পেসার।

আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন এবাদত। যদিও তাকে এশিয়া কাপের ১৭ সদস্যের দলে রাখা হয়।

তবে গেলো কয়েক সপ্তাহের পুনর্বাসনে সেরে না ওঠায় আর এমআরআইতে, এবাদতের বাম হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়ায়, লন্ডনের চিকিংসা করানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এসএ/দীপ্ত নিউজ