বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রাম বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক আটক

Avatar photoAdib Jamal

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ৮শ গ্রাম স্বর্ণের বারসহ তুষার নাগীন দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা তাকে আটক করেন।

জানা যায়, সকালে এয়ার এরাবিয়ার জি৯৫২৬ নামের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসে ওই যাত্রী। সেখান থেকে তার ঢাকায় যাবার কথা ছিল। গোপন সংবাদ থাকায় ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More