শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরায় ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় নাজমুল হাসান তারা (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজমুল শহরের পলাশপোলের পালিতপুকুর এলাকার আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী শহরের পলাশপোলের ইজিবাইক চালক আব্দুস সামাদ, ও সেটেলমেন্ট অফিসের মোহরার রবিউল ইসলামসহ কয়েকজন জানান, শনিবার সকাল ৯টার দিকে আব্দুর রহমান বাবু, তার স্ত্রী হোসনে আরা, মেয়ে খুকুমনি, তামান্না, ভূমিসন্ত্রাসী নুরুজ্জামান ওরফে টাক বাবু, সাগর খান, মিলন কর্মকার, শোভন, আব্দুর রহিম ওরফে চিতাসহ ১৯/২০ জন নাজমুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট শুরু করে। তারা বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও থাপ্পড় মেরে জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তারা অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হামলাকারীরা মৃতের ভাই জজ, মাসুদের সথে সমঝোতা করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করে।

মৃতের স্ত্রী মামলা করতে চাওয়ায় তাকে চাপসৃষ্টি করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিদুল ইসলাম জানান, নাজমুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তাই ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ