শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

লিগস কাপের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নাশভিল সকার ক্লাব

আদীব জামাল
আদীব জামাল
লিগস কাপের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নাশভিল সকার ক্লাব

 

লিগস কাপের ফাইনালে লিওনেল মেসির দল ইন্টার মায়ামির প্রতিপক্ষ নাশভিল সকার ক্লাব।

টেনেসির জিওডিস পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রবিবার (২০ আগস্ট) সকাল ৭টায়। মেসি যোগ দেয়ার আগে দশ ম্যাচে জয়হীন ছিল মায়ামি। এরপর টানা ছয় ম্যাচ জিতে লিগস কাপের ফাইনালে উঠেছে দলটি।

বুধবার (১৬ আগস্ট) ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪–১ গোলে হারিয়ে মৌসুমে টানা ষষ্ঠ জয় তুলে নেয় তারা। ফিলাডেলফিয়ায় ঘরের মাঠ পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে, স্ট্রাইকার জোসেফ মার্টিনেজের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় মিয়ামি। ২০ মিনিটে ৩০ মিটার দূর থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় গোল উৎসবে নাম লেখান জর্ডি আলভা। ম্যাচে ফিরতে মরিয়া ফিলাডেলফিয়া গোলের দেখা পায় ৭৩ মিনিটে। তবে ৮৪ মিনিটে রুইজের গোল ব্যবধান বেড়ে হয় ৪–১।

নিজেদের ইতিহাসে কখনো শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করতে না পারা দলটা মেসির সুবাদে এবার ট্রফি জয়ের দ্বারপ্রান্তে। ৬ ম্যাচে নয় গোল করে ধারাবাহিকতা দেখাচ্ছেন মেসি।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।