শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে উকিল পাড়ায় ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে উকিল পাড়ায় ডাকাতি

ফেনী পশ্চিম উকিল পাড়ার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দরজা ভেঙে ডাকাতরা বাসায় ঢুকে, বাসার লোকজনের হাত–পা বেঁধে মারধর করে ৭–৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে গৃহকর্তার দাবী।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডাকাতির শিকার আবদুল মতিন ভূঁইয়া বলেন, রাতে পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৫–৬ জন ডাকাত প্রবেশ করে। পরবর্তীতে ডাকাতরা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত পা বেঁধে ফেলে।

তিনি আরও জানান, ডাকাতরা প্রায় দেড় ঘন্টা ধরে বাসায় তান্ডব চালিয়ে ৭–৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শীঘ্রই তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ